দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদুল আজহার দিন থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার (৩০ মে) দুপুরে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান পাঠানো কোরবানির বর্জ্য সংগ্রহের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, ঈদের দিন (২৮ মে) রাত ১২টা পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।
ঈদের পরদিন (২৯ মে) রাত ১২টা পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়।
এ ছাড়া শনিবার দুপুর ১২টা পর্যন্ত আরও ৪ হাজার ৬৩৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।
সব মিলিয়ে তিন দিনে মোট ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি।
এমএস/